× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

এবার পতিতা চরিত্রে মৌসুমী হামিদ

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরু থেকেই নানা চরিত্র রূপদান করে আসছেন মৌসুমী হামিদ। এবার তিনি পতিতা চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

তবে কোনো চলচ্চিত্রে নয়, অরণ্য আনোয়ার রচিত ও পরিচালিত বহুরূপী শিরোনামের ৫৬ পর্বের এক ধারাবাহিক নাটকে এমন চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম।

এ নাটকে মৌসুমী হামিদ তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘এক মহিলা আমাকেসহ বেশ কজন মেয়েকে জোর করে পতিতাবৃত্তি শুরু করায়। এতে আমার চরিত্রের নাম ছবিমালা। এ পেশায় আসার পর মোশাররফ করিমের সঙ্গে আমার পরিচয় হয়। তারপর দুজনের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া তৈরি হয়। এক পর্যায়ে আমরা বিয়ে করে সংসারী হই।’

ইতোমধ্যে নাটকটির প্রথম লটের শুটিং শেষ করেছেন নির্মাতা। এখন চলছে দ্বিতীয় লটের শুটিং। শুটিং স্পট থেকেই এ তথ্য জানান মৌসুমী। এতে মৌসুমী-মোশাররফ ছাড়াও অভিনয় করছেন- আ খ ম হাসান, তানিয়া হোসেনসহ আরো অনেকে। ধারাবাহিক এ নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানতালে কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। এরই মধ্যে তার অভিনীত ব্ল্যাকমানিব্ল্যাকমেইল, জালালের গল্প চলচ্চিত্রগুলো মুক্তি পেয়েছে। জালালের গল্প চিলচ্চিত্রটি এখন বিশ্বভ্রমণে সময় কাটাচ্ছে। তবে তার অভিনীত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় দিন গুনছে।


এ ক্যটাগরির আরো খবর..