একনেকে চারটি প্রকল্প অনুমোদন

একনেকে চারটি প্রকল্প অনুমোদন

ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটিএকনেক এক হাজার ৬৫৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়সংবলিত ৪টি প্রকল্প অনুমোদন করেছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ৭৪০ কোটি ১৪ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অনুদান ৯১৯ কোটি ২০ লাখ টাকা।

একনেকএর চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সএর মাধ্যমে আজ শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকএর সভায় এ অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো: শিক্ষামন্ত্রণালয়ের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন১ম সংশোধিত’ প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকার পোল্ডার নং৬২পতেঙ্গা, পোল্ডার নং৬৩/১এ আনোয়ারা, পোল্ডার নং৬৩/১বি আনোয়ারা এবং পটিয়া পুনর্বাসন২য় সংশোধিত’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘জরুরিভিত্তিতে রোহিঙ্গাসংকট মোকাবেলায় মাল্টিসেক্টর১ম সংশোধিত’ প্রকল্প এবং শিল্পমন্ত্রণালয়ের ‘হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনফেজ২’ প্রকল্প।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সভায় অংশগ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।