উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটিতে আউয়াল সভাপতি-শাওন সম্পাদক নির্বাচিত

উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটিতে আউয়াল সভাপতি-শাওন সম্পাদক নির্বাচিত

বরিশালের উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদের কমিটি গঠণ উপলক্ষে শনিবার সকালে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় পালকি রেস্তোরায় ইউনিটির বিদায়ী সভাপতি জহির খানের সভাপতিত্বে আলোচনা সভা শেষে ১৬ সদস্য বিশিষ্ট ২০২৪ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে নবগঠিত কমিটি ঘোষণা করেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। কার্যকরী কমিটিতে কণ্ঠভোটে এসএম আউয়াল খান সভাপতি, জালিছ মাহামুদ শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন-সহসভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, আল-আমি সরদার ও আশ্রাফুল হোসেন সাব্বির। যুগ্ন সাধারণ সম্পাদক মামুন খন্দকার ও জিয়াউল করিম। কোষাধ্যক্ষ সরদার মাইনুল, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, সহদপ্তর সম্পাদক সাইমুন সেরনিয়াবাত, ক্রীড়া সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক জুলমাত হোসেন, সহপ্রচার সম্পাদক ছোবাহান হাওলাদার, কার্যকরী সদস্য সফিকুল আলম করিম খান, শ্যামল মজুমদার ও আল মাহমুদ মিলন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।