ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

নিউজ ডেস্কঃ মুসলিমদের উদ্দেশে পবিত্র  ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার এক বার্তায় ওই শুভেচ্ছা জানান তিনি।

ঈদ শুভেচ্ছায় ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি ও মেলানিয়া মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র এই দিনে আমরা ক্ষমা, সহানুভূতি ও সৌভাগ্য কামনা করি।’

‘বিশ্বের মুসলিমদের পাশাপাশি যুক্তরাষ্ট্রবাসীও ঈদের মূল্যবোধগুলোকে সম্মান জানানোয় নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হবে।’

এর আগে ট্রাম্প দেশটির প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে প্রতিবছর রমজানে আয়োজিত  ইফতারের অনুষ্ঠান বাতিল করেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকেই হোয়াইট হাউসে ঈদ অথবা ইফতার উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হতো।

প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকেই বিশ্ববাসীর কাছে ট্রাম্পের একটি মুসলিমবিরোধী ভাবমূর্তি গড়ে উঠেছে। কারণও আছে এর পেছনে।

ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিই ছিল ভোটে জেতার পর মুসলিমদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা। প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের পর পরই ছয় মুসলিম দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেন ট্রাম্প। তাঁর ওই আদেশ অবশ্য দেশটির আদালত খারিজ করে দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মসজিদ্গুলোর ওপর নজরদারি করার ঘোষণাও দেন ট্রাম্প।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।