ভোলার চরফ্যাশনে স্বামী স্ত্রী একশত পিচ ইয়াবা সহ গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে স্বামী স্ত্রী একশত পিচ ইয়াবা সহ গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকা থেকে স্বামী মোঃ ছালাউদ্দিন(৩৯) ও স্ত্রী মোসাঃ সামছুন নাহার(৩৫) নামের দুই মাদক ববসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার(১৫মার্চ) সকালে তাদেরকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ছালাউদ্দিন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে ও মোসাঃ সামছুন নাহার একই এলাকার মোঃ ছালাউদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, গতকাল শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সদের সহয়তায় উপজেলার আমিনাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে মোঃ ছালাউদ্দিন ও মোসাঃ সামছুন নাহার নামের স্বামী ও স্ত্রীকে একশত পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামছুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে তাদেরকে চরফ্যাশন আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।