ইউপি চেয়ারম্যানের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চৌধুরী মুকুল হোসেন রিক্ত ও তাঁর সমর্থকদের  জুলুম-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত চরবাঁশপুর গ্রামের লোকজন।

আজ বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত সহিদ মৃধা, হেলাল, মান্নান, অনিক শেখ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২০১৫ সালের ১৬ জুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুকুলকে ভোট না দেওয়ার কারণে তিনি চরবাঁশপুর গ্রামের লোকজনের ওপর ক্ষিপ্ত হন। এর জের ধরে বিভিন্ন সময়ে তিনি গ্রামের লোকজনের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে আসছে। স্কুলগামী বাচ্চাদের স্কুলে যেতে বাধা দিচ্ছে। মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না। তাঁরা এসব অন্যায়ের প্রতিকার ও চেয়ারম্যানের উপযুক্ত বিচার চান।

পরে ইউপি চেয়ারম্যানের বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন চরবাঁশপুরের লোকজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।