সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল আজ সকালে রাজধানীর একটি হোটেলে ইউনেস্কো বাংলাদেশ অফিসের সহযোগিতায় “UNESCO 2005 Convention on the Protection and Promotion of the Diversity of Cultural Expressions” শীর্ষক কনভেনশনের ২০২০-২০২৪ সাল মেয়াদি Quadrennial Periodic Report (QPR) তথা চতুর্বার্ষিক প্রতিবেদন প্রণয়নকল্পে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত অংশীজন পরামর্শ সভায় সভাপতিত্ব করেন।
UNESCO 2005 Convention on the Protection and Promotion of the Diversity of Cultural Expressions প্রণীত এবং কার্যকর হওয়ার পরে বাংলাদেশ অনুসমর্থন করে ২০০৭ সালে। যে কোনো দেশের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে এটি একটি মাইলফলক। এ কনভেনশনে মোট ১৪৭টি দেশ এখন পর্যন্ত অনুসমর্থন করেছে।
উল্লেখ্য, উপরোক্ত কনভেনশনের আওতায় প্রতি চার বছর পরপর Quadrennial Periodic Report (QPR) বা চতুর্বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করার নির্দেশনা রয়েছে যা অনুসমর্থনকারী দেশগুলোর জন্য একটি আবশ্যিকভাবে অনুসরণীয় বিষয়।



