আসামী গ্রেফতার করায় বাদীর বাড়িতে হামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মারামারী মামলার এক আসামীকে গ্রেফতার করায় মামলার বাদী ও ভিকটিমের বাড়িতে হামলা করেছে অন্য আসামীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে বাদীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, গত মাসে রায়েরচর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মৃত ছালাম শেখের ছেলে ছানোয়ার শেখের উপর হামলা করে প্রতিপক্ষ রুকমান, লিয়াকত গংরা। এসময় ছানোয়ারের মাথায় আঘাত পেলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পর ছানোয়ার শেখের ভাই আনোয়ার শেখ বাদী হয়ে ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন। বৃহস্পতিবার সন্ধায় সালথা থানার এস.আই মো. আসিফ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী রুকমান (৪৫) কে গ্রেফতার করেন। রোকমানকে গ্রেফতার করার পর অন্য আসামী লিয়াকত, মতি ও মিঠু গংরা রাত আনুমানিক ৮ টার দিকে মামলার বাদী আনোয়ার ও ভিকটিম ছানোয়ারের বাড়িতে হামলা চালিয়ে রান্নাঘর ও বসতঘরের দরজা-জানালা ভাংচুরের চেষ্টা করে বলে মামলার বাদী আনোয়ার শেখ সাংবাদিকদের জানিয়েছেন।

এব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো. দেলোয়ার হোসেন খান বলেন, মামলার আসামী রুকমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাদীর বাড়িতে হামলার বিষয়টি শুনেছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।