মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ করে আলোকিত মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আজ রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের বালক ও বালিকা শাখার এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ দেশের মুক্তিকামী জনগণ বহু আত্মত্যাগ স্বীকার করে এ দেশকে স্বাধীন করেছিল। তাঁদের ত্যাগ বৃথা যেতে পারে না। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যার মাঝে জ্ঞান অর্জনকে সীমাবদ্ধ রাখলে চলবে না। বাস্তব জ্ঞানও অর্জন করতে হবে। ২০৪১ সালের মধ্য উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হবে।
এ সময় শিল্প প্রতিমন্ত্রী শিক্ষাজীবনেই জনসেবার মানসিকতা গড়ে তোলার বিষয়ে সচেষ্ট হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


