× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

আরব বসন্ত হবে না জিম্বাবুয়েতে: মুগাবে

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বিরোধীদের উদ্দেশে এ হুশিয়ারি উচ্চারণ করেছেন যে, জিম্বাবুয়েতে কোনো আরব বসন্ত হবে না।

সম্প্রতি জিম্বাবুয়েতে মুগাবের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির দুই দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে শুক্রবার। রাজধানী হারারেতে মুগাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর পুলিশ বিরোধী দলীয় নেতা ও বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে।

শুক্রবার টেলিভিশন ভাষণে মুগাবে বলেন, ‘তারা ভাবছে আরব বসন্ত যা হয়েছে, এই দেশেও তা হবে। কিন্তু তাদের বলে দিন এটা এ দেশে হবে না।’

৯২ বছরে পদার্পণ করা এই শাসক অভিযোগ করেন, বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অর্থ সাহায্য দিচ্ছে। তিনি বলেন, ‘তারা কেবল আমেরিকানদের জন্য লড়াই করছে।’

অর্থনৈতিক অচলাবস্থার কারণে জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট মুগাবের বিরুদ্ধে জন অসন্তোষ বেড়েই চলছে। দেশটিতে বর্তমানে নগদ অর্থ সংকট ও বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। রাজধানী হারারেসহ দেশের বিভিন্ন স্থানে মুগাবেবিরোধী বিক্ষোভ করছে বিরোধী দলগুলো। শুক্রবার হারারেতে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯৯৮ সালে খাদ্য নিয়ে দাঙ্গার পর দেশটির ইতিহাসে এটাই ছিলো সবচেয়ে বড় বিক্ষোভ ও সহিংসতার ঘটনা।


এ ক্যটাগরির আরো খবর..