আরচারি বিশ্বকাপে রূপা জেতায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আরচারি বিশ্বকাপে রূপা জেতায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আরচারি ওয়ার্ল্ড কাপ ২০২১ স্টেজ-২ এ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের রূপা জিতেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

আরচারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এ সাফল্যে বাংলাদেশ আরচারি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আরচারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আরচারি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি বাংলাদেশ আরচারি দল বিশেষ করে রোমান সানা ও দিয়া সিদ্দিকীকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, সেদিন বেশি দূরে নয় যেদিন আরচারিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে এবং বিশ্ব অলিম্পিকে আমাদের আর্চাররা সোনা জিতবে’।

প্রতিমন্ত্রী বলেন, ‘আরচারির উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলোয়াড়দের দেশে বিদেশে প্রশিক্ষণ প্রদান, সার্বক্ষণিক বিদেশি কোচের ব্যবস্হাসহ আমার পিতার নামে টঙ্গীস্হ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামকে আরচারির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আরচারির উন্নয়নে করণীয় সবকিছুই করা হবে’।

আজ সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে সিলভার মেডেল অর্জন করছে বাংলাদেশ আরচারি দল।

ইতিপূর্বে সেমিফাইনালে তারা ৫-৩ সেটে কানাডাকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।