কংগ্রেস যাঁদের মুসলিম ভাবে আমরা তাঁদের ভারতীয় মনে করি -মোদী

দি নিউজ ডেক্সঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  সংসদে  বাজেট অধিবেশনের বক্তব্যে বলেন, কংগ্রেসের নজরে মুসলিমরা শুধুই মুসলিম! কিন্তু আমাদের সরকারের নজরে মুসলিমরা ভারতীয়।

সংসদে  বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলার জন্য যখন দাঁড়ান তখন বিরোধীরা হাঙ্গামা শুরু করে। রাহুল গান্ধী বুধবার একটি নির্বাচনী জনসভায় বলেছিলেন যে, দেশের যুবরা ছয় মাস পর নরেন্দ্র মোদীকে ডাণ্ডা মারব। আর সেই নিয়েই প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি ঠিক করে নিয়েছি যে সূর্য নমস্কারের সংখ্যা বাড়িয়ে দেব, এরফলে আমার পিঠ শক্ত হয়ে যাবে। পিঠ শক্ত হলে ডাণ্ডা মারতে সুবিধা হবে।

উনি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, ডান্ডা খাওয়ার জন্য আমি সূর্য নমস্কারের সংখ্যা বাড়িয়ে দেব। ২০ বছর ধরে গালি শুনছি আমি। নিজেকে গালি প্রুফ বানিয়ে দেব। ছয় মাস যোগ করার সময় পেলে নিজেকে আমি অনেক মজবুত করে নিতে পারব। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী হেসে হেসে বলেন, আমি ৩০ থেকে ৪০ মিনিট ধরে বলছি, কিন্তু কারেন্ট এখনি পৌঁছেছে এটা একমাত্র টিউবলাইটের সাথেই হয়।

 CAA নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, যেমন ভাবে বয়ান দেওয়া হচ্ছে সেটা ঠিক না। বিরোধীরা শাহিনবাগের কথা বলে, কিন্তু পশ্চিমবঙ্গের নির্যাতিতদের নিয়ে কেউ কিছু বলেনা। যদি সবকিছু সামনে চলে আসে তাহলে সবার সমস্যা হবে। কিছু মানুষ বলছে, সিএএ এত তাড়াতাড়ি লাগু করার কি দরকার। দেশকে টুকড়ো টুকড়ো করার কথা হচ্ছে। কাল্পনিক ভয় সৃষ্টি করা হচ্ছে।

উনি বলেন, দেশকে টুকড়ো টুকড়ো করার কথা যারা বলে, এরা তাঁদের পাশে দাঁড়িয়ে ছবি তোলে। পাকিস্তান ভারতীয় মুসলিমদের উস্কাতে কোন ত্রুটি রাখেনি। কংগ্রেসের উপর আক্রমণ করে উনি বলেন, সিংহাসন থেকে যাঁদের উপড়ে ফেলা হয়েছে … তাঁরাই আজ এই কাজ করছে। কংগ্রেসের নজরে মুসলিমরা শুধুই মুসলিম! কিন্তু আমাদের সরকারের নজরে মুসলিমরা ভারতীয়

প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের সমস্য হল, তাঁরা কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দেয় আর দশকের পর দশক তাঁদের প্রতিশ্রুতি গুলো পালন করেনা। আজ আমাদের সরকার রাষ্ট্র নির্মাণের সিদ্ধান্তে চলছে, আর এটা নিয়েও ওদের সমস্যা। উনি বলেন, আমি আরও একবার এই সদনের মাধ্যমে আমাদের দায়িত্ব স্পষ্ট করতে চাই। আমি পরিস্কার জানাচ্ছি যে, সিএএ এর কারণে ভারতের কোন নাগরিক প্রভাবিত হবেনা। সেটা মুসলিম হোক, হিন্দু হোক, শিখ অথবা অন্য কোন সম্প্রদায় হোক।

উনি বলেন, ১৯৫০ সালে নেহরু লিয়াকত চুক্তি হয়েছিল, ওই চুক্তি অনুযায়ী, ভারত পাকিস্তানে থাকা সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হবে। এই চুক্তিতে ধার্মিক সংখ্যালঘুদের কথা উল্লেখ আছে। নেহরু জি এত বড় নেতা ছিলেন, তাহলে তিনি সেই সময় সংখ্যালঘুদের জায়গায় সেখানকার সমস্ত নাগরিকদের কথা উল্লেখ করেন নি কে? যেই কথা আমরা আজ বলছি, সেই কথা তখন নেহরু জিও বলতেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ দেখেছে দলের জন্য কারা আছে আর দেশের জন্য কারা। যখন কথা উঠেছে তখন মূল পর্যন্ত যাওয়া উচিৎ। কেউ প্রধানমন্ত্রী হতে চাইছিলেন, এরজন্য হিন্দুস্তানে সীমানা করে দেশ ভাগ করে দিয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।