আবারও ন্যানসি-মিলন জুটি

বিনোদন প্রতিবেদক: ডানাকাটা পরী অ্যালবামে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসির সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী মিলন। এ অ্যালবামের টাইটেল ট্র্যাকের গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশের পর শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ন্যানসির সঙ্গে আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন মিলন। স্নেহাশীষ ঘোষের কথা ‘ঘুম ভাঙাতে চাই’ শিরোনামের এই গানটির সুর করেছেন মিলন নিজেই। সঙ্গীতপরিচালনা করেছেন এমএমপি রনি।

গানটি স্নেহাশীষ ঘোষের কথায় ভালোবাসা দিবসে প্রকাশিত হতে যাওয়া ‘ঘুম ভাঙাতে চাই’ অ্যালবামের টাইটেল ট্র্যাক হিসেবে থাকবে। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।

এ গান প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘এ প্রজন্মের শিল্পীদের মধ্যে এখন মিলন অনেক ভালো কাজ করছে। এর আগে ওর সাথে গাওয়া ‘ডানাকাটা পরী’ গানটি শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। এই গানটি একটু অন্যরকম যা আমার ভালো লেগেছে। আশা করি, ‘ডানাকাটা পরী’ গানটির মতো এই গানটিও শ্রোতারা পছন্দ করবে।‘

অন্যদিকে মিলন বলেন, ‘ন্যানসি আপু আমার পছন্দের শিল্পীদের একজন। আমাদের একসঙ্গে গাওয়া প্রথম গানটিই মানুষ ভালোভাবে গ্রহণ করেছে। তাই এই গানটি আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল। আশা করছি, আগের গানটির মতো এই গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।