× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ৫০

admin
হালনাগাদ: সোমবার, ৭ আগস্ট, ২০১৭

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলের সার-ই পুল প্রদেশে জঙ্গিদের নির্মম হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০।

দ্য গার্ডিয়ান জানায়, রোববারের ওই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। শায়াদ জেলার পুলিশের একটি তল্লাশিকেন্দ্র হামলার মূল লক্ষ্য ছিলো। সেখানে ৭ পুলিশকে হত্যা করা হয়। পরে পাশের মির্জাওয়ালাং গ্রামে ঢুকে নির্বিচারে হাজরা শিয়া সম্প্রদায়ের গোত্রের মানুষজনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

সার-ই পুল প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাবিহুল্লাহ জানান, নিরীহ গ্রামবাসীকে খুবই নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে।

এখনো হামলার দায় কেউ স্বীকার না করলেও, তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস) উভয় গোষ্ঠীকেই দায়ী করছে আফগান সরকার।

যদিও তালেবান এর দায় নিতে নারাজ। এটি তাদের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেছে সংগঠনটি।

সরকারের বড় এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে আফগান সেনা ও বিমানবাহিনীর কয়েকটি ফোর্স পাঠানো হয়েছে।

এ ধরনের হামলাকে মানবতাবিরোধী উল্লেখ করে নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।জাতিসংঘের মতে, চলতি বছর এ ধরনের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৬৬২ আফগান নাগরিক। আর আহত হয়েছেন ৩ হাজার ৫৮১ জন।

প্রায়ই সুন্নি মুসলিম চরমপন্থিদের সাম্প্রদায়িক সহিংসতার লক্ষ্যবস্তু হন পাকিস্তান ও আফগানিস্তানে হাজেরা শিয়া মুসলিম সম্প্রদায়ের লোকজন।


এ ক্যটাগরির আরো খবর..