× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

আপন ভাইকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর এলিফ্যান্ট রোডে মো: আশরাফ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন আপন ভাই ও ভাতিজারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, ১২০ নিউ এলিফ্যান্ট রোড গফুর ম্যানশনের চতুর্থতলায় পরিবার নিয়ে বসবাস করেন আশরাফ। গত সোমবার রাত সাড়ে ৯টায় আশরাফের বড় ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাতিজা শান্ত ও সুমন তাকে বাসা থেকে ডেকে নেয় ওই মার্কেটের নিচতলায়। এরপর তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আশরাফকে ধারালো অস্ত্র দিয়ে তারা কুপিয়ে জখম করে। ডাকচিৎকারে তার স্ত্রী তাকে উদ্ধার করেন।
হাসপাতালে এসব তথ্য জানিয়ে স্ত্রী রানী বেগম অভিযোগ করেন, সোমবার সকালে তার স্বামী জমি সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করে আপন ভাই জাহাঙ্গীর ও দুই ভাতিজার নামে নিউ মার্কেট থানায় জিডি করেন।
নিউ মার্কেট থানার ওসি ইয়াসিন আরাফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেননি।


এ ক্যটাগরির আরো খবর..