স্টাফ রিপোর্টার: জায়গা জমির পর্চা ও আদালতের মামলার নকল উত্তোলনের জন্য জনগনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়া নিচ্ছে প্রতারক।
জানা যায়, রাজধানীর ঢাকায় আদালতের নাম ভাঙিয়া ওয়ারী থানাধীন বনগ্রাম এর শ্যামল নামে এক প্রতারক মানুষদেরকে পর্চা ও নকলের কথা বলে টাকা নিয়ে প্রয়োজনীয় কাগজ ভুক্তভোগীদের ফিড়িয়ে না দিয়ে উলটো মামলার হুমকি দেয়।
সরেজমিনে প্রতারকের ঠিকানা রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রামে খোজ নিয়ে সন্ধান পাওয়া যায় নি। মোবাইল ফোনেও যোগাযোগ করা যায় নি।
আরও সূত্রে জানা যায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে লেজু করিয়া তাদের নিকট থেকে মাস মাস দুই/তিন হাজার টাকা করে মাসোহারা নেয়। এলাকার জনগন ঐ প্রতারক শ্যামলের বিরুদ্ধে প্রশাসনের সহযোগীতা প্রার্থনা করছে।



