আটোয়ারীতে নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

আটোয়ারীতে নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছমিন আক্তার মোহনা (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়। মোহনা গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে। সে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মোহনার মা আমেনা থাতুন গত বৃহস্পতিবার বিকেলে মোবাইলে কথা বলা নিয়ে বকা দিলে মনের রাগে সে বাসা থেকে বের হয়ে যায়। বিকেল শেষে রাত পর্যন্ত বাসায় না আসলে থানায় একটি সাধারণ ডায়রী করেন তার বাবা মকবুল হোসেন।
ঘটনার দুইদিন পর শনিবার সকালে মোহনার খালা তৈয়বা খাতুন পুকুরে লাশ ভেসে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
আটোয়ারী থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু মুসা স্কুলছাত্রী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা একটি অপমৃত্যু মামলা নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর বিকেলে মেয়েটির বাবা থানায় এসে একটি সাধারণ ডায়রী করেন। ময়না তদন্তে রিপোর্ট এলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।