আজ ১০ জানুয়ারি বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ১০ জানুয়ারি বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজ ১০ জানুয়ারি বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

মেষ রাশি: যাঁদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ পরিত্যাগ করুন। এই রাশির যাঁরা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বন্ধুদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আত্মীয়দের সাথে আজ সন্ধ্যে নাগাদ দুর্দান্ত সময় অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য পায়েস খান।

বৃষ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে আপনি অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনি নিশ্চিতভাবে সাফল্য অর্জন করবেন। কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমনের ফলে খুশির আমেজ বজায় থাকবে। আপনার নেওয়া কোনো দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলাফল প্রদান করবে। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোথাও পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির জন্য “ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ”-এই মন্ত্রটি জপ করুন।

মিথুন রাশি: কোনো মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করলেও মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হতে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য গরুকে গম ও গুড় খাওয়ান।

কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পেশাগত কারণে কোনো সফরের আগে আজ অভিভাবকদের অনুমতি নিন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য অভাবী ব্যক্তিদের সুতির পোশাক এবং খাবার দান করুন।

সিংহ রাশি: কোনো কাজে আজ আপনার সঠিক প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে তাঁরা প্রতারণার সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মজীবনে অগ্রগতির জন্য আপনার কাজের টেবিলটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন। ভালোবাসার মানুষটির সাথে দিনটি দুর্দান্ত ভাবে কাটবেন। পরিবারের ছোট সদস্যদের সাথে আজ আপনি কিছুটা সময় কাটাবেন। অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনি কোনো সিনেমা বা থিয়েটারে যেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কেরিয়ারে উন্নতির জন্য কেতুর ১২ নাম জপ করুন।

তুলা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং খাওয়াদাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ব্যতীত আজ এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যেটি আপনার আর্থিক ক্ষতি করতে পারে। কোনো কাজে আজ আপনি আপনার বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ আপনি কোন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য রাত্রে শোয়ার সময়ে মাথার কাছে দুধের বাটি রাখুন। পরের দিন সকালে কাছের একটি গাছে সেই দুধ ঢেলে দিয়ে পাত্রটি খালি করুন।

বৃশ্চিক রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আজ আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল হিসেবে বিবেচিত হবে। শরীরের প্রতি যত্নশীল হন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য রুপোর পাত্রে জল পান করুন।

ধনু রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি কোনো বই পড়ার মাধ্যমে অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে অ্যাকোরিয়ামে ১ টি কালো ও ১০ টি সোনালী রঙের মাছ রাখুন।

মকর রাশি: কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে ধৈর্য না হারিয়ে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আপনি যদি আজ কোথাও বেড়াতে যান সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি অত্যন্ত সতর্কতার সাথে রাখুন। বিশেষ করে মানিব্যাগটির প্রতি বিশেষ নজর দিন। নাহলে সেগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। ভালোবাসার মানুষটিকে আজ কোনো অভিমানের কথা জানাবেন না। অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে মনোমালিন্য হলেও পরে তা ঠিক হয়ে যাবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে দুধ, দই, কর্পূর ও সাদা রঙের ফুল দান করুন।

কুম্ভ রাশি: কোনো নতুন আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আজ আপনি লাভবান হবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সৎ চরিত্র বজায় রাখুন।

মীন রাশি: অযথা অর্থব্যয় থেকে বিরত থেকে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনো বিনোদনমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য স্রোতযুক্ত জলে কালো তিল, ছোলা এবং নারকেল নিক্ষেপ করুন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।