× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

ডেস্ক

আজ সোমবার(৯ অক্টোবর) দিনের শুরুতে রাশিফল ও ভাগ্য বদলে পরামর্শ

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

আজ সোমবার(৯ অক্টোবর) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ

মেষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনো পুরোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোনো পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। পাশাপাশি, পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তাঁরা একটি স্মরণীয় সময় উপহার পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য গাছের কোনো ক্ষতি করবেন না।

বৃষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। বাড়িতে আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পাশাপাশি, কোনো কাজে আজ সহকর্মীদের কাছ থেকেও সাহায্য পাবেন। অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।

রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:   প্রেমের জীবন সুখকর করে তুলতে সাদা চন্দনের মূল নীল রঙের কাপড়ে মুড়ে বাড়িতে রাখুন।

মিথুন রাশি: অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ বাড়ির সৌন্দর্যায়নের প্রতি মনোযোগী হবেন। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তাঁরা আজ দুর্দান্ত সময় উপহার পাবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবেনা। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সবসময় পকেটে একটি তামার কয়েন বা এক টুকরো তামা রাখুন।

কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবন সুখের হবে।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  ব্যবসায়িক ক্ষেত্রে দ্রুত অগ্রগতির জন্য লাল রঙের জুতো পরুন।

সিংহ রাশি: আপনি আজ কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে চিন্তিত থাকতে পারেন। আপনার কাছে আজ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ থাকবে। তবে, বিনিয়োগের আগে আজ অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির কাজ করতে গিয়ে আজ আপনি বাচ্চাদের সাহায্য পাবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কোনো পবিত্র বা ধর্মীয় স্থানে পতাকা অথবা ব্যানার দান করুন।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে সেগুলি আপনাকে এগোতে দেবে না। যাঁরা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন। বাড়ির কোনো কাজ করতে গিয়ে আজ আপনি বাচ্চাদের কাছ থেকে সাহায্য পাবেন। আপনি আজ কোনো সামাজিক কাজকর্মের সাথেও যুক্ত থাকতে পারেন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনো পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হতে পারে। বিবাহিত জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কোনো অকার্যকর মুদ্রা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।

তুলা রাশি: কোথাও বিনিয়োগের আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি আজ কোনো পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে কাছের বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনো কাজে আজ আপনাকে উৎসাহিত করবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  প্রতিটি কাজে সফলতা অর্জনের জন্য “ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ” এই মন্ত্রটি জপ করুন।

বৃশ্চিক রাশি: কোনো সমস্যার সম্মুখীন হলে মাথা ঠান্ডা রেখে বিষয়টি সমাধানের চেষ্টা করুন। আপনি আজ কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার আজ যদি কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্র নিজের মূল্যবান জিনিসপত্রগুলির প্রতি সতর্ক থাকুন। নাহলে সেগুলির চুরির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে দিনটি ভালোভাবে কাটবে। বিবাহিত জীবন সুখের হবে।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান।

ধনু রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। এর ফলে আপনি লাভবান হতে পারবেন। পরিবারের কোনো সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক মিটিংয়ে আজ আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকে আপনি একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  কর্মক্ষেত্রে উন্নতির জন্য সবুজ কলাইয়ের পাঁচটি দানা স্নানের জলে ফেলে দিন এবং সেই জলে স্নান করুন।

মকর রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার ভদ্র ব্যবহার সর্বত্র প্রশংসা পাবে এবং অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি ভালো। কারণ, তাঁরা বেশকিছু নতুন সুযোগ পাবেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন সুখের হবে।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  আর্থিক দিক থেকে উন্নতির জন্য দরিদ্র শিশুদের খেলনা দান করুন।

কুম্ভ রাশি: আপনি আজ কোনো সামাজিক কাজকর্মের সাথে এবং দান-ধ্যানের মধ্যে যুক্ত থাকতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সাথে অবশ্যই কিছুটা সময় কাটান। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  প্রেমের জীবন সুখকর করে তুলতে মহিলাদের সম্মান করুন।

মীন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যপূরণের প্রতি অবিচল থাকুন। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজকে নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। সেটিকে সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ:  জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে তামার মালায় রুদ্রাক্ষ রেখে সেটি পরুন।


এ ক্যটাগরির আরো খবর..