× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ থেকে ১ জানুয়ারী মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শুরু

admin
হালনাগাদ: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে আজ (শনিবার) থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শুরু হলো। এই নিষেধাজ্ঞা ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। তবে নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা স্টিকারযুক্ত মোটরসাইকেল ব্যবহার করে সংবাদ সংগ্রহে যাতায়াত করতে পারবেন সাংবাদিকরা।

শুক্রবার (২৮ ডিসেম্বর) ইসি জানায়, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে আগামী ১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না। তবে এই নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের সাংবাদিক লেখা স্টিকারযুক্ত মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় এরই মধ্যে রাইড শেয়ারিং (মোটরসাইকেল) সেবা বন্ধ হয়ে গেছে। এছাড়া নির্বাচনের দিন ইসির নিয়ম অনুযায়ী গাড়ি সেবাও বন্ধ থাকবে বলে জানিয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৮০০ এর বেশি প্রার্থী। এর মধ্যে ৫০ জনের মতো রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের।


এ ক্যটাগরির আরো খবর..