আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাকাল ইউনিয়ন পরিষদের আয়োজনে মিড ডে মিল চালু, শিশুদের সহায়ক উপকরণ ও সকল শিশুদের জন্য টিফিন বক্স বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, এসএমসি সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক পরে আগৈলঝাড়া অফিসার্স ক্লাবে শিশুদের নৃত্য-গীত ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ উপভোগ করেন।