আগৈলঝাড়ায় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আগৈলঝাড়ায় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮৫ লাখ লাখ টাকা ব্যয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী রাসেল হাওলাদারকে ভবন নির্মানের কার্যদেশ প্রদান করা হয়েছে।

হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম ফারুকীর উদ্বোধন পূর্ব দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, বিদ্যালয়ের সভাপতি এনায়েত হোসেন নান্নু মিয়া, সাবেক সভাপতি মো. সাইদুল সরদার, পয়সারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক মিয়া, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান মৃধা, এস এম মতিউর রহমান, জমি দাতা সদস্যগন ও তাদের ওয়ারিশগনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।