আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পয়সারহাট গ্রামের মজিবর মোল্লার ছেলে দক্ষিণ কোরিয়া প্রবাসী ইউসুফ মোল্লার উদ্যোগে হাসপাতালের ইউএইচএএফপিও ডা.আলতাফ হোসেনের অফিস কক্ষে গৈলা আল ফারুক এতিমখানার ১৪ জন এতিম শিশুদের মধ্যে আসন্ন ঈদের জন্য আগাম পোশাক বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা. বখতিয়ার আল মামুন, ডা. আব্দুল্লাহ আল মামুন, স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার প্রমুখ।




