আগৈলঝাড়ায় নতুন বই বিতরন উৎসব পালন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা:  বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের জন্য বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে “বই বিতরণ উৎসব” পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসবের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

বই বিতরন সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীমতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উত্তর শেরাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাকুরিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও নতুন বই বিতরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।