আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের রমেশ চন্দ্র করের ছেলে প্রদীপ কর জমিতে আমন ধানের বীজ রোপণ করছিল। একই এলাকার পরেশ করের হাঁস প্রদীপের জমিতে নেমে রোপিত বীজ ধান নষ্ট করছিল। তখন প্রদীপ জমিতে হাঁস নামতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে পরেশ কর, তার স্ত্রী অঞ্জলী কর, দুই ছেলে হৃদয় ও পরিতোষ কর মিলে প্রদীপকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
এসময় স্বামী প্রদীপকে রক্ষা করতে এগিয়ে আসলে স্ত্রী র্ঝনা করকেও মারধর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রদীপকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


