আগৈলঝাড়ায় মাদকসহ দুই ব্যবসায়ী ও পলাতক আসামীসহ ৬জন গ্রেফতার

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসায়ী, নারী নির্যাতন ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার সোমাইপার গ্রামের হাজী নাজিম উদ্দিনের ছেলে ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন রাসেল সরদার ও একই গ্রামের মতিউর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী বাচ্চু খানকে পয়সারহাট থেকে ৯পিচ ইয়াবাসহ গতকাল বুধবার সকালে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই দিনে উপজেলার পূর্ব পয়সা গ্রামের রহম আলীর ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী সেকেন্দার খোন্দকার, উপজেলার উত্তর বারপাইকা গ্রামের কালীপদ বিশ্বাসের ছেলে জিআর মামলা আসামী প্রকাশ বিশ্বাস, যবসেন গ্রামের নান্নু শিকদারের ছেলে তুহিন শিকদার, টেমার গ্রামের আ.হক মৃধার ছেলে মাদক মামলার আসামী আ.রহমান মৃধাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।