আগামী শনিবার সরকারি অফিস খোলা

স্টাফ রিপোর্টার:  সব সরকারি অফিস আগামী শনিবার (১৬ জুলাই) খোলা থাকবে। বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল। এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিল।

নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করায় এবার ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত সব মিলিয়ে নয় দিন ছুটি ভোগ করেন সরকারি চাকরিজীবীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।