আওয়ামী লীগ আরও ৫ বছর ক্ষমতায় থাকলে গ্রামেও গাড়ির লাইন লেগে যাবে –স্থানীয় সরকার মন্ত্রী

আওয়ামী লীগ আরও ৫ বছর ক্ষমতায় থাকলে গ্রামেও গাড়ির লাইন লেগে যাবে –স্থানীয় সরকার মন্ত্রী

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায এসে আরও ৫ বছর থাকলে গ্রামেও গাড়ির লাইন লেগে যাবে, উপজেলায় ট্রাফিক জ্যাম হবে। বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

আজ বুধবার(৬ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব জেলা পরিষদ বিল নিয়ে আলোচনার সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ রাজধানীর যানজট নিয়ে সমালোচনা করেন।

তিনি বলেন, আপনি (হারুন) বায়ু দূষণ ও শব্দ দূষণের কথা বলছেন। আমার ঢাকার মতিঝিলে অফিস ছিল। গুলশানে আসতাম, ১০ থেকে ১৫ মিনিট লাগতো। এখন অনেক বেশি সময় লাগে। কেন লাগে, কারণ আমাদের আয় অনেক বাড়ছে। ৩০০ থেকে ৪০০ ডলার মাথাপিছু আয়ের দেশ থেকে ২ হাজার ৫৯১ ডলার মাথাপিছু ডলারের দেশ। এখন সবাই গাড়ি কিনছেন। ঢাকা শহরের কথা বলছেন, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে, সবাই ঢাকায় মুভ করছে। সারা পৃথিবীতেই এমন হয়েছে। লন্ডন, টোকিও, কলকাতায়ও হয়েছে। তারা এটাকে ম্যানেজ করেছে। আমরাও এটা নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমাকে ড্যাপের সভাপতি বানিয়েছেন, সেখানে অনেকগুলো বিষয় বিবেচনা করছি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে দেশের অর্থনৈতিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। মাথাপিছু আয় বাড়ার কারণে মাথাপিছু কজামশান বাড়ছে, মাথাপিছু ওয়েস্ট বাড়ছে। এই আয় ২০৪১ সালে সাড়ে ১২ হাজার ডলারে উন্নীত হবে। ঢাকা শহরের ওয়েস্ট কালেকশন করা হচ্ছে। সিটি করপোরেশন নিয়মিত রাস্তাগুলো পরিষ্কার করছে। সব সিটি করপোরেশন, পৌরসভা এমনকি ইউনিয়ন ওয়েস্ট সংগ্রহ করার জন্য ব্যবস্থাপনা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।