× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

আওয়ামী লীগকে আবর্জনামুক্ত করতে চাই

admin
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে পরগাছা ও আবর্জনা থেকে মুক্ত করতে চাই।’

আজ মঙ্গলবার যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। এদিকে জেলহত্যা দিবস নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন দলটির নেতাকর্মীদের শৃঙ্খলা, আচার-আচরণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে। একই সঙ্গে নেতাদের পরিবর্তে জনগণকে খুশি করতে কর্মীদের নির্দেশ দেন তিনি। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘নেতাদের খুশি করার দরকার নেই। খুশি করতে হবে দেশের জনগণকে। জনপ্রতিনিধি হয়ে অনেকের পা মাটিতে পড়ে না। যাঁরা খারাপ আচরণ করেছেন, তিনি যে এলাকার সে এলাকার জনগণের কাছে ক্ষমা চান।’

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।


এ ক্যটাগরির আরো খবর..