অ‌বৈধ প‌থে ভারতে পাচার দুই তরুণীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি : অবৈধ প‌থে ভারতে পাচার হওয়া দুই তরুণীকে দুই বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বুধবার বিকেলে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়। ফেরত আসারা হলেন- খুলনার ভাঙ্গা উপজেলার লক্ষী খাতুন (১৮) ও একই এলাকার তানিয়া খাতুন (১৯)।

পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা ওই দুই তরুণীকে ভারতে পাচার করে দেয়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা ফেরত আসে। ওই দুই তরুণীদের পরিবারের কাছ পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কাছ থেকে গ্রহন করছে রাইটস যশোরের প্রতিনিধি শারমিন নাহার।

শারমিন নাহার  জানান, এক সপ্তাহের মধ্যে ওই দুই তরুণীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এসময় তাদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চান তাহলে তাদের আইনী সহয়তা করা হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ  বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।