প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন এদেশের সকল ধর্মের লোকজন ভাল থেকেছেন,শান্তিতে থেকেছে। তিনি এ দেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে রুপান্তর করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।
শুক্রবার সকালে কালকিনিতে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,জননেত্রী শেখ হাসিনা বার বার বলেছেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সংখ্যালগু বলতে কেউ নেই, সকলেই এদেশের নাগরিক।তাই সকলকে যার যার ধর্ম পালনে সবাইকে সহযোগিতা করতে হবে।
উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এসএম হানিফ সহ স্থানীয় আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





