বেড়ায় অষ্টপ্রহর লীলা কীর্তন

বেড়ায় অষ্টপ্রহর লীলা কীর্তন

বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ বিশ্বমানবতার কল্যান কামনায়, দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে বেড়ার দক্ষিন কর্মকার পাড়া অজিত দত্তের বর্হিবাড়ী প্রঙ্গনে ২৪ ঘন্টা (অষ্টপ্রহর) ব্যাপী শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীতর্নে অনুষ্ঠান বৃহস্পতিবার রাত ৭ টায় পবিত্র শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে শুভারাম্ভ হয়েছে।

রাতে পবিত্র গীতা পাঠ অন্তে মঙ্গল ঘট স্থাপন,কালাচাঁদ কীতনিয়া তার সুরেলা কন্ঠে পরিবেশন করবেন জীব মঙ্গল কামনায় ও অধিবাস কীর্তন।

শুক্রবার অরুণোদয় হতে সনিবার অরুণোদয় পর্যন্ত লীলা কীর্তন পরিবেশন করবেন উত্তরাঞ্চলের বগুড়ার স্বনামধন্য কীর্তনিয়া চৈতালী রায়,শান্তনা রানী মহন্ত ও মেঘ মালা বৃষ্টি। সনিবার দুপুর ১২ টায় মাহপ্রভুর ভোগরাগ ও আরতি কীর্তনের মধ্য দিয়ে শেষ হবে অষ্টপ্রহর লীলা কীর্তন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।