ফুলবাড়ীতে ২৬ কেজি গাঁজাসহ আটক-২

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের মনির রায়ের ছেলে রহিনী কান্ত রায় ধনী(৩০), একই গ্রামের সতীশ বর্মনের ছেলে অনীল বর্মন (৩৫)।
পুলিশ জানায়, (৬ মার্চ) বুধবার  ভোরে উপজেলার শিমুলবাড়ী জাকলাটারি এলাকায় এসআই মহুবর রহমানের নেতৃেত্বে গোপন সংবাদের ভিওিতে ২৬ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে অাসে। আটককৃতদের বিরুদ্ধে  মাদক নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।