অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা ।

১৩ মার্চ শনিবার ই-মেইল বার্তায় ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানান।

শনিবার দুপুরে এলডিপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী তার প্যাডে পাঠানো এক বার্তায় লেখেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক, নরেন্দ্র মোদি।

এর আগে ২০১৮,  ২০১৯ ও ২০২০ সালেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।