× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

আঞ্চলিক প্রতিনিধি

অর্থাভাবে জুলাই আন্দোলনে আহত সাংবাদিকের চিকিৎসা হচ্ছেনা 

ACP
হালনাগাদ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

২০২৪ সালের ৩১ জুলাই বরিশাল নগরী ছিল আন্দোলনে উত্তাল। সেদিন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ছবি তোলার অপরাধে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছিলেন সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহমেদ।

এরপর থেকে দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের ফটো সাংবাদিক শামীম আহমেদ শারীরিক ও মানসিক যন্ত্রণার একপর্যায়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। এখনও তার চোখে-মুখে ভয়াল আতঙ্কের ছাপ। কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

সেদিন শামীম আহমেদের শরীর ও মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিলো পুলিশ। সেই ঘটনার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি তিনি। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থাকস্টে দিনাতিপাত করেছেন বরিশালের মিডিয়াপাড়ার সকলের পরিচিত মুখ সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহমেদ ওরফে মামা শামীম।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কাঁপা কাঁপা স্বরে জুলাই আন্দোলনে আহত হয়ে বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত সাংবাদিক শামীম আহমেদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সেদিন পুলিশ বেধরক লাঠিচার্জ করছিলেন। দায়িত্বপালনের জায়গা থেকে সেই লাঠিচার্জের ছবি তোলায় পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে আমাকে বেধরক লাঠিপেটা করে গুরুত্বর আহত করে। এরপর পরই আমি অসুস্থ্য অবস্থায় স্টোক করা সত্বেও অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে পারিনি।

আহত সাংবাদিক শামীম আহমেদের মেয়ে সাহারা আহমেদ বলেন, আব্বু ছাড়া আমাদের আর রোজগার করার কেউ নেই। বর্তমানে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা হচ্ছেনা। এ অবস্থায় আমরা সরকারের সাহায্য কামনা করছি।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, জুলাই আন্দোলনে কর্ত্যবপালন করতে গিয়ে পুলিশের বেধরক লাঠিপেটায় আহত থেকে বর্তমানে পক্ষাঘাতগ্রস্থ সাংবাদিক শামীম আহমেদ ও তার পরিবার আজ খুবই অসহায় অবস্থায় রয়েছে। অর্থাভাবে একদিকে যেমন শামীম আহমেদের উন্নত চিকিৎসা হচ্ছেনা, তেমনি তার পরিবারের অবস্থা আরও করুন। তাই তিনি (শামীম) যেন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা পান সেই দাবি করছি।


এ ক্যটাগরির আরো খবর..