ভারতের অযোধ্যায় রাম মন্দির ও কাশ্মীরের ভূমি নিয়ে পাকিস্তান বরাবর নাক গোলানোর চেষ্টা করে। এবার অযোধ্যার রাম মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণ করবে আফগানিস্তানের তালিবান। বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ট নেত্রী নীলম ইরশাদ। তালিবানকে টেনে এনে পাক নেত্রী এমন মন্তব্য করেছেন যা ভারতীয়দের রীতিমতো আক্রোশিত করেছে।
প্রতিবেশী দেশ পাকিস্তানেও তালিবানকে নিয়ে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। তালিবানের মুখপাত্রও বলেছেন যে তালিবানের উৎপত্তি পাকিস্তান থেকে এবং পাকিস্তান তাদের দ্বিতীয় ঘর। এসবের মধ্যে এক বিতর্কিত বয়ান দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ট নেত্রী নীলম ইরশাদ।
এর আগে নীলম ইরশাদ শেখ এক টিভি ডিবেটে বলেছেন, যখন তালিবাদের উপর জুলুম হচ্ছিল তখন আমরা সাহায্য করেছিলাম। এখন আমাদের সঙ্গে জুলুম হচ্ছে, বদলে সাহায্য করবে তালিবান। শুধু এই নয়, তালিবানের সাহায্য নিয়ে পাকিস্তান কাশ্মীর দখল করবে বলেও দাবি করেছিলেন পাক নেত্রী।
আফগানিস্তানে তালিবান আসার পর থেকে আফগান নাগরিকরা চরম চিন্তায় পড়েছে। পরিস্থিতি এমন ভয়াবহ যে নিজের দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হচ্ছে আফগানিস্তানের নাগরিকরা। অন্যদিকে একটা পক্ষ এমন রয়েছে যারা তালিবানের আফগানিস্তান দখলে অত্যন্ত খুশি প্রকাশ করেছে।




