× Banner
সর্বশেষ
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অভিবাসী চাকরি মেলা ১৬ নভেম্বর, চাকরি নিয়ে চীনে যাওয়ার সুযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

চীনে শিক্ষিত ও দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সাইক ওভারসিজ রাজশাহীতে আগামী ১৬ নভেম্বর’২০১৯ ইং তারিখ সকাল ১০টায় ”অভিবাসী চাকরি মেলা -২০১৯” এর আয়োজন করতে যাচ্ছে। এ মেলার মাধ্যমে রাজশাহীর ন্যুনতম স্মাতক ডিগ্রিধারী ৫০জন স্বল্পখরচে চাকরি নিয়ে চীনে যাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবেন।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে যারা স্মাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় পাস করেছেন তারা দেশটিতে চাকরি নিয়ে যাওয়ার জন্য ইন্টারভিউ পর্বে অংশ নিতে পারবেন। চীনের জিয়াংশি প্রদেশের ২টি কারখানার জন্য অপারেটর হিসেবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। উন্নত পরিবেশে থাকা-খাওয়া, মেডিকেল, ইন্স্যুরেন্সসহ লোকাল ট্রান্সপোর্ট কোম্পানি বহন করবে। বেতনও অনেক দেশের তুলনায় স্ট্যান্ডার্ড মানের। কাজের পরিবেশ অত্যন্ত চমৎকার।

কায়িক পরিশ্রমের কোনো বিষয় নেই। রাজশাহীর সপুরা-তে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে(টিটিসি)-তে দিনব্যাপী এ মেলার প্রধান অতিথি হিসেবে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান জনাব মো. ইসরাফিল আলম এমপি এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক, রাজশাহী মহোদয় উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সভাপতিত্ব করবেন সাইক ওভারসিজ ও সাইক গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু হাসনাত মো. ইয়াহিয়া।

আয়োজন সম্পর্কে সাইক ওভারসিজের পরিচালক নূরনবী সিদ্দিক সুইন জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি রাজশাহীসহ জেলায় ‘‘সাইক ওভারসিজ” (আর এল ১৬৮৪) কে চাকরি মেলা করার অনুমতি প্রদান করেছে। জেলা প্রশাসন, টিটিসি ও জেলা জনশক্তি অফিস সার্বিক সহযোগিতা করছে। দেশের শিক্ষিত ও দক্ষ জনশক্তির বড় একটি অংশকে দেশের বাইরে সম্মানজনক কাজে পাঠানোর জন্য আমরা কাজ করছি। মেলায় চাইনিজ ডেলিগেটের কাছ থেকে চীনে গমনেচ্ছুকরা দেশটিতে কাজের পরিবেশ, থাকা-খাওয়াসহ নানাবিধ বিষয়ে সম্যক ধারণা পাবেন। আমাদের ম্যানেজমেন্ট এরইমধ্যে কারখানাগুলো দেখে এসেছেন। খুব কম সময়ের মধ্যে চীন আমাদের দেশের জন্য বড় শ্রমবাজার হয়ে ঊঠবে বলে আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..