× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

অফিসের সময় কমানোর ব্যপারে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০২২
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় কমানো বা বাসা থেকে কাজ করার বিষয়ে সপ্তাহ খানেকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, অফিসের সময় কমানো হতে পারে অথবা ওয়ার্ক ফ্রম হোম (বাসা থেকে কাজ) করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যতটুকু অফিসে না করলেই নয়, এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের চিন্তা করা হচ্ছে।

সপ্তাহখানেকের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের যেন কষ্ট না হয় সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। কেউ অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা ৪টা পর্যন্ত করার কথা বলছে। তবে এটা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কোন এলাকায় লোডশেডিং কখন হবে, তা আগেই জানিয়ে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..