× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

অন্ধকারে দেখা যাবে

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা অসম্ভব। কিন্তু কৃত্রিম চোখ লাগানো থাকলে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখা যাবে। গলদা চিংড়ি (লবস্টার) ও আফ্রিকান এক জাতের মাছের চোখের সেরা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে কৃত্রিম এই চোখ তৈরি করেছেন বলে দাবি করেছেন মার্কিন গবেষকেরা।
গবেষকদের দাবি, এই কৃত্রিম চোখ চিকিৎসা, দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার, মহাকাশে গ্রহ অনুসন্ধানী টেলিস্কোপে ব্যবহার করা যাবে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করছেন, সেন্সর যন্ত্রাংশের পরিবর্তে লেন্সের ভেতর ইমেজিং সিস্টেমের সংবেদনশীলতার ক্ষেত্রে উন্নতি করেছেন তাঁরা।
‘পিএএনএস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ। গবেষকেরা বলছেন, অন্ধকারে বোমা নিষ্ক্রিয়কারী রোবট, অস্ত্রোপচারে ও টেলিস্কোপে এ কৃত্রিম চোখ কাজে লাগানো যাবে। অন্ধকারে এর সাহায্যে দিনের মতো পরিষ্কার দেখা যাবে। তথ্যসূত্র: পিটিআই।


এ ক্যটাগরির আরো খবর..