অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলায় সিপিবি-বাসদ ও বাম মোর্চার নিন্দা

বিশেষ প্রতিবেদকঃ সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ এক যৌথ বিবৃতিতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক জাফর ইকবালের ওপর সশস্ত্র হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্য দিবালোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সামনে অধ্যাপক জাফর ইকবালের মতো একজন শিক্ষাবিদের ওপর এ ধরনের হামলা দেশের মানুষের নিরাপত্তা ব্যবস্থার নাজুকতা তুলে ধরেছে। নিরবচ্ছিন্ন হত্যার হুমকির মধ্যে থাকা অধ্যাপক জাফর ইকবালকে নিরাপত্তা দিতে সরকার ও পুলিশ বাহিনী ব্যর্থ হয়েছে।

নেতৃবৃন্দ গ্রেফতারকৃত হামলাকারীর বিচার এবং আক্রমণের পরিকল্পনাকারীরা যেই হোক তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।