× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

ফায়ার সার্ভিস

অগ্নি বীরদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
অগ্নি বীরদের পরিবারকে আর্থিক অনুদান

সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকান্ডে মৃত্যুবরণকারী ‘অগ্নি বীর’দের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

আজ ২৭ অক্টোবর সকাল ১১-০০টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এম ফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

১৩ ‘অগ্নি বীর’-এর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসেবে এ দিন ৮টি পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। এ সময় অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালকগণ, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছরের ৪ জুন সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিনির্বাপণকালে ১৩ জন ফায়ারফাইটার মৃত্যুবরণ করেন। আত্মত্যাগের এ বিরল ঘটনায় সরকারিভাবে এ ১৩ জনকে ‘অগ্নি বীর’ খেতাব প্রদান করা হয়। গত ১৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি এ আত্মত্যাগকারী ফায়ারফাইটারদের ‘অগ্নি বীর’ ঘোষণা করেন। অগ্নি বারদের মধ্য হতে ৮ জনের পরিবারের প্রত্যেকের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “সারা বিশ্বে একই সাথে ১৩ জন ফায়ারফাইটারের মৃত্যু একটি নজিরবিহীন ঘটনা। আমরা অগ্নি বীরদের বীরোচিত মৃত্যুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও এই চেক প্রদানের মাধ্যমে তাদের পরিবারকে জানাতে চাই যে, আমরা সকলেই একই পরিবারের সদস্য এবং আমরা সকল সময় তাঁদের পাশে আছি।”

১৩ অগ্নি বীরের মধ্য হতে যে ৮ জনের পরিবার চেক গ্রহণ করেন তাঁরা হলেন, লিডার নিপন চাকমা, লিডার মিঠু দেওয়ান, লিডার মোঃ এমরান হোসেন মজুমদার, ফায়ারফাইটার মোঃ রানা মিয়া, ফায়ারফাইটার মোঃ আলাউদ্দিন, ফায়ারফাইটার মোঃ সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ারফাইটার মোঃ গাউসুল আজম ও নার্সিং অ্যাটেনডেন্ট মোঃ মনিরুজ্জামান এর পরিবার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওয়াহিদুল ইসলাম। আর্থিক অনুদানের চেক পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রত্যেক পরিবারের প্রতিনিধিরা ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর- ফায়ার সার্ভিস মিডিয়া সেল।


এ ক্যটাগরির আরো খবর..