× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

১৭ কোটি মানুষের দৃষ্টি পদ্মার পাড়ে -এনামুল হক শামীম

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৯ জুন, ২০২২
মানুষের দৃষ্টি পদ্মার পাড়ে

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের আর্থিক সক্ষমতা ও সাহস বৃদ্ধি পেয়েছে। এই নির্মাণের মাধ্যমে বাংলাদেশ ৫০ বছর এগিয়ে গেল। পদ্মার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা তৈরি হলো। আগামী ২৫ জুন ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে পদ্মার পাড়ে। বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

আজ শরীয়তপুর জেলা প্রশাসনের সাথে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্ততি সভায় তিনি একথা বলেন।

এনামুল হক শামীম বলেন, পদ্মা সেতু শুধু ইট পাথর আর স্টিলের সেতু নয়, এটি আমাদের আবেগ ভালবাসা ও আত্মবিশ্বাসের প্রতীক। স্বাধীনতার পর আমাদের এটি বড় অর্জন। এই প্রকল্পের মাধ্যমে জনগণের সাথে সরকারের সম্পর্ক আরো মজবুত হয়েছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছেন জনগণের সাড়া না পেলে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো না। এ সেতু নির্মাণের ফলে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। কর্মসংস্হান বৃদ্ধি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠান স্মরণকালের সেরা হবে জানিয়ে উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সেতুর দক্ষিণপাড়ের ২১ জেলার মানুষের মধ্যে আনন্দের বন্যা শুরু হয়েছে। সবাই উদ্বোধনী অনুষ্ঠানে শরীক হতে চান। সংযুক্ত হতে চান ইতিহাসের সাক্ষী হিসেবে। এ জন্য যারা প্রবাসী তারাও যোগাযোগ রাখছেন। কেউ কেউ ইতোমধ্যে দেশে ফিরেছেন। ফেরার অপেক্ষায় অনেকে ।

উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় আছেন বলেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখান সেটাকে বাস্তবায়ন করেন। তিনি আগামী প্রজন্ম নিয়ে ভাবেন। তাঁর সততা ও দক্ষতা এবং মেধার কারণে আজ বাংলাদেশ বিশ্বের বিস্ময়।

জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক ও পারভিন হক সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..