× Banner
সর্বশেষ
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী  তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ক্রীড়া কার্ড ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

নিউজ ডেস্ক

কাজের মাধ্যমে আমাদের হৃদয় ও মনকে জয় করেছেন এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
হৃদয় ও মনকে জয়

সমকালীন বৈশ্বিক উন্নয়ন বিষয়গুলোতে মনমোহনের বুদ্ধিমত্তা এবং দূরদর্শী চিন্তাভাবনা সত্যিই বিস্ময়কর, যা অনস্বীকার্য। বছরের পর বছর বাংলাদেশকে মনমোহন যে অকৃত্রিম সমর্থন দিয়েছেন, তাতে বাংলাদেশের এবং এডিবির মধ্যে সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। মনমোহন দাপ্তরিক দায়িত্ব পরিবর্তনের কারণে আমাদের কাছে বিদায় নিলেও কার্যত তিনি সর্বদা আমাদের সাথে থাকবেন কেননা তার কাজের মাধ্যমে আমাদের হৃদয় ও মনকে জয় করেছেন। বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ ৪ অক্টোবর সোমবার ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহনের পরিবারের কাছে বাংলাদেশিরা চিরকৃতজ্ঞ, কেননা তার বীর পিতা ভারতীয় বিমান বাহিনীর সদস্য হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আর তিনি তার চার বছরের অসামান্য সেবার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নিজেকে সম্পৃক্ত রেখে আমাদেরকে ঋণী করেছেন।

 এডিবি নতুন মনোনীত কান্ট্রি ডিরেক্টর Edimon Ginting -কে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তিনি আমাদের দলের নতুন সদস্য। Edimon Ginting আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। আশা করছি তিনিও বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নিজেকে সম্পৃক্ত করে আমাদের অকৃত্রিম বন্ধুতে পরিণত হবেন।


এ ক্যটাগরির আরো খবর..