× Banner
সর্বশেষ
জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু

বেড়ায় হাঁসুয়ার আঘাতে শ্রমিক দুলাল নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
হাঁসুয়ার আঘাতে শ্রমিক নিহত

বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত সিরাজের ছেলে দিন মজুর দুলাল (৪০) ও একই গ্রামের মৃত সাধু ফকিরের ছেলে দিন মজুর শাজাহান (৬০) সকালে পাশের জগন্নাথপুর গ্রামে আব্দুর রশিদের বাড়ীতে খোয়া ভাঙ্গার কাজ করতে গেলে মাদক আসক্ত হীরার হাসুয়ার আঘাতে দুলাল মারা যায়।

স্থানীয়রা জানায়,মঙ্গলবার সকালে আব্দুর রশিদের বাড়ী দুলাল ও শাজাহান খোয়া ভাঙ্গতে আসে। আব্দুর রশিদ ও তার ভাই আরশেদ আলী বিডিআর-এর বাড়ী একবারেই পাশ পাশি এবং এদের মধ্যে ঝগড়া ঝাঁটি থাকার কারনে আরশেদ আলীর মাদক আসক্ত সন্ত্রাসী ছেলে হীরা (৩৫) শ্রমিকদের খোয়া ভাঙ্গতে নিষেধ করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। দুলাল মিয়া প্রতিবাদ করলে হীরা হাঁসুয়ার (ধারালো বড় কাস্তে সাদৃশ্য) ঘাড়া দিয়ে শাজাহনকে আঘাত করেই দুলালকে উপর্যপরি আঘাত করে।এতে শাজাহান ও দুলাল আহত হয় । শাজাহান ও মারাত্মক আহত দুলালকে বেড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সকাল সাড়ে ১১ টার দিকে ভর্ত্তি করা হয়। দুলাল দুপুর ১ টার সময় মারা যায়।

নিহত দুলালের ভাতিজা সোহেল বেড়া মডেল থানায় হত্যাকরা হয়েছে মর্মে অভিযোগ করে । বেড়া মডেল থানার এসআই রহিম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে হত্যাকারী হীরার পিতা আরশেদ আলীকে আটক করে বেড়া থানায় নিয়ে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত বেড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের ও লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানের প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..