ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৯ মার্চ ২০১৯ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ইতোমধ্যে মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.rthd.gov.bd – এ প্রকাশ করা হয়েছে।
মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ঠিকানায় শীঘ্রই পত্র প্রেরণ করা হবে।