স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন

বিশেষ প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাশাপাশি বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় রাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। পৃথক বার্তায় রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় ও সব ধরণের সহায়তা দেয়ায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।