× Banner
সর্বশেষ
রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ট্রাকের কেবিনে ধর্ষণ, ৭ মাস পর চালক গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
sylet rab

গত বছরের আগস্টে সিলেটে ট্রাকের কেবিনে তুলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেন চালক। পরে তিনি ঢাকায় পালিয়ে যান। মঙ্গলবার তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

জানা গেছে, গত বছরের ২ আগস্ট সিলেটের এয়ারপোর্ট এলাকায় নিজের ট্রাকের কেবিনে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণ করেন রওশন আলী বেপারী নামের চালক। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পরই ধর্ষক রওশন পালিয়ে যান। ৭ মাস পর মঙ্গলবার (৯ মে) রাতে রাজধানীর শ্যামপুরের ইকোপার্ক এলাকা তাকে গ্রেফতার করে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রওশন পেশায় একজন ট্রাকচালক। গত বছরের ২ আগস্ট সকালে রওশন আলী শিশুটিকে ট্রাকের কেবিনের ভেতরে ধর্ষণ করে। রওশনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..