সরকারি বিধিনিষেধ না মানায় শার্শায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

সরকারি বিধিনিষেধ না মানায় শার্শায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বেলা ১২টার সময় উপজেলার নাভারণ ও বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।

এসময় করোনার ঝুঁকি সম্পর্কে সচেতন করে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।

মীর আলিফ রেজা বলেন, সরকার ঘোষিত নির্দেশনা অমান্য ও মাস্ক পরিধান না করায় পাঁচজনকে এক হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়েছে। আর জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।