মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শার বসতপুরে মাটি বহনকারী বেপরোয়া ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে বিপ্লব হোসেন (২১) নামের এক পথচারী নিহত হয়েছে।
নিহত বিপ্লব হোসেন শার্শার বসতপুর পুর্বপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
স্থানীয়রা জানায় শুক্রবার সন্ধ্যায় মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে শার্শার সেতাই আনার মেম্বরের ইটভাটায় আসছিল। এসময় রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া পথচারী বিপ্লবকে চাপা দিয়ে ট্রাক্টরের চালক পালিয়ে যায়। এতে বিপ্লব গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হামসপাতালে নিলে রাতে সে মারা যায়।
ঘাতক চালক আরিফ বিল্লা শার্শার বসতপুর ২ নং কলোনী পাড়ার বাসিন্দা।
এদিকে এলাকাবাসী জানান, মাটি কাটা ট্রাক্টর ও ইটভাটর মালিক সাবেক মেম্বর আনোয়ার হোসেন। সে বিভিন্ন ফসলী জমি থেকে প্রতিদিন মাটি কেটে ভাটায় নিয়ে ইট তৈরী কাজে ব্যবহার করে আসছে। মাটি ব্যবসায়ীদের দৌরত্যে ব্যাপোরোয়া যানবাহনের চাপায় প্রাইয় ঘটছে প্রান হানীর ঘটনা ঘটলেও প্রশাসন রয়েছে নিশ্চুপ।।
শার্শার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, এমন কোন মাস নেই শার্শায় অবৈধ মাটি বহনকারী যানবাহনের চাপায় দুই একজনের প্রান হানী ঘটছে না। কাদের ম্যানেজ করে এরা রাস্তায় চলে জানিনা। প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের বিষয়টি নজরদারী দরকার।
শার্শা খানা ওসি বদরুল আলম জানান, সড়ক দূর্ঘটনার নিহতের খবর তিনি শুনেছেন। কিন্তু খানায় কেউ অভিযোগ দায়ের করেনি। সম্ভবত নিজেরা আপোশ করেছে। করোনার কারনে ব্যস্ত থাকায় অবৈধ মাটি বহনকারী যানবাহনের বিরুদ্ধে তাদের অভিযান আপাতত ব্যহত হচ্ছে জানান ওসি।




