× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

শার্শায় চুরি মামলায় গ্রেফতার ৩। স্বর্ণ উদ্ধার

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা নাভরণ বাজার থেকে চুরি মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  এসময় চুরি হওয়া ১ ভরি ১১ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। এর আগে বুধবার রাতে  নাভরণ বাজার থেকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা তিন আসামীকে গ্রেফতার করে।
 গ্রেফতারকৃত আসামীরা হলেন, শার্শার কাশিয়াডাঙ্গা গ্রামের আনিছুরের ছেলে জনি
 (২১), নূর মোহাম্মদের ছেলে নুর আলম (৪২) ও শার্শার রাড়িপুকুর গ্রামের শাহজানের ছেলে মেহেদী হাসান (২৯)।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা  জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, সাম্প্রতি  শার্শায় বিড়ি শ্রমিক ইস্রাফিল হত্যার  এজাহারভুক্ত আসামী মেহেদী হাসানকে  ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করে। এসময় জিজ্ঞাসাবাদে জানতে পারেন এ হত্যার পিছনে একটি চুরির কাহিনী রয়েছে। একই গ্রামের ইসলামী ব্যাংক কর্মকর্তা রুহুল কুদ্দুসের বাড়ীতে ২০১৮ সালের জুলাই মাসের ২৩ তারিখ রাতে ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা চুরি করে হত্যার আসামী নুর আলমের ভাতিজা জনি ও মফিজ। নুর আলম ও আব্দুল আজিজ এ চুরির স্বর্ণালংকার নিয়ে নেয়। এই ঘটনায় নিহত ইস্রাফিল জেনে তাদেরকে সমাজে প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। যার প্রেক্ষিতে অন্যান্য কারনের সাথে এই চুরির কারণ যুক্ত হয়। এতে ইস্রাফিলকে মারার পরিকল্পনা করে আসামীরা। ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য রুহুল কুদ্দুসের বাড়ীতে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া যায় এবং ঘটনার রহস্য জেনে রুহুল কুদ্দুস বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে শার্শার নাভরণ থেকে তিন আসামীকে গ্রেফতার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..